চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বালু ভর্তি একটি ট্রাক্ট্ররের নীচে চাপা পড়ে বাদল নাপিত (৪৫) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাইচন্ডী হাফিজিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি উপজেলার ভেরেন্ডীর সাহারপুকুর গ্রামের ললিত প্রামানিকের ছেলে।
নাচোল থানার ওসি (তদন্ত) ফাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।