ঝিনাইদহ শহরের হামদো এলাকায় জামায়াত নেতা ইসমাইল হোসাইন পরিচালিত দিশারি ইনস্টিটিউট থেকে ৭টি হাত বোমা ও দু’শ ৪০টি জিহাদি বইসহ দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে এসব জিহাদি বই ও হাত বোমা উদ্ধার করে।
আটককৃতরা হলেন, শরীফ হোসাইন ও আবুল বাশার।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, বুধবার দিবাগত রাত থেকে পুলিশ নাশকতা সৃষ্টির আশংকায় জামায়াত শিবির পরিচালিত বিভিন্ন মেস ও প্রতিষ্ঠানে অভিযান শুরু করে। সকাল ১০টার দিকে দিশারি ইনস্টিটিউটে অভিযান চালায়। সেখান থেকে বিভিন্ন রকম জিহাদি বই ও ৭টি হাত বোমা উদ্ধার করে। আটক করা হয় দুইজনকে।