কুমিল্লায় স্কুলছাত্রী অপহরণকালে যুবক আটক

জেলার চৌদ্দগ্রাম উপজেলায় মীম আক্তার নামে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে রুবেল হোসেন (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর এলাকার মধ্যম চাঁন্দিশকরা গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁন্দিশকরা গ্রামের মন্টু মিয়ার মেয়ে ও চাঁন্দিশকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী মীম আক্তার বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে যাওয়ার পথে রুবেল তাকে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা চালায়। এ সময় মীমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক রুবেল হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা।
চৌদ্দগ্রাম থানার এসআই কাউসার হামিদ জানান, আটক রুবেলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।