কুমিল্লায় বিদেশি পিস্তল-ম্যাগজিন-গুলিসহ আটক ১

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ ওমর ফারুক (৩৪) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
 
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে র‌্যাবের একটি দল উপজেলার উলুরচর গ্রামের ওমর ফারুকের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি শটগান ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ ওমর ফারুককে আটক করা হয়।