বাংলাদেশ অর্থনীতিবিদ ফোরামের (বিইএফ) দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে দেশের শীর্ষ স্থানীয় নীতি নির্ধাকরা উপস্থিত থাকবেন।
এবারের সম্মেলনে ‘বাংলাদেশের ভিশন ২০৩০: অর্থনৈতিক নীতিকাঠামো তৈরি ও বহুদলীয় গণন্ত্রের কৌশল’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। এ বিষয়ের ওপর আলোচনা করবেন অর্থনীতিবিদ ড. মহিউদ্দীন আলমগীর।
প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দ্বিতীয় সেশনে অনুষ্ঠিত হবে প্রবৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ ও দেশকে মধ্যম আয়ের মান অর্জনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন বিষয়ে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দ্বিতীয় সেশনে প্রধান অতিথি থাকবেন।