‘হিন্দু-মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশের উন্নয়ন হবেই।’
বৃহস্পতিবার বিকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরির্দশনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি এ কথা বলেন।
এ সময় বিভিন্ন পূজা মণ্ডপে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ, ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।