হাজারো মণ্ডপে সরকারের সহায়তায় পূজা হচ্ছে: পঙ্কজ সরন

 
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, ‘বাংলাদেশের সব সম্প্রদায়ের উত্সব সুন্দরভাবে পালিত হচ্ছে। সরকারে সহায়তায় এ দেশে হাজার হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।’
 
বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
 
ভারতের হাইকমিশনার বলেন, ‘ভারতীয় ভিসা পদ্ধতি সহজ করার প্রচেষ্টা চলছে। আগামী জানুয়ারি মাসে এ প্রক্রিয়াটি আরো সহজ হবে। এ ছাড়া ইতিমধ্যে শুধু পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসার ক্ষেত্রে ই-টোকেন ও ভিসার জন্য নির্ধারিত সাক্ষাতের সময় বাদ দেয়া হয়েছে।’