সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ফৌজদারহাট পীর বাড়ির মোহাম্মদ ইসহাকের ছেলে।
 
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহমেদ ভূঁইয়া বলেন, 'সড়ক পার হতে গিয়ে আব্দুর রহমান দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।'