আদমদীঘিতে শুক্রবার ভোরে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার ছায়েফুজ্জামান ফারুকীর (পশ্চিম) নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামায়াতের নায়েবে আমিরসহ ৪ জনকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার ছায়েফুজ্জামান ফারুকী আটকের কথা নিশ্চিত করেন। তবে কী কারণে আটক করা হয়েছে তা জানা যায়নি।
পুলিশ জানায়, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমির ও বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক খন্দকার মেহেদী হাসান ও সাবেক ইউপি সদস্য তফিকুল ইসলাম নবাবকে আদমদীঘি থেকে আটক করা হয়। সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফি আহম্মেদ আচ্চুকে বগুড়া থেকে আটক করা হয়েছে।