জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

জীবননগরে বিজিবি সদস্যরা ১৬৪ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।
 
উপজেলার ধোপাখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী সীমান্তে অভিযান চালায়। এ সময় তারা একটি কলা বাগানের ভেতর থেকে ১৬৪ বোতল ফেনসিডিলসহ মাধবখালী গ্রামের মাদক ব্যবসায়ী শেখ মিজানুর রহমানকে (৪৭) আটক করে।