রাজশাহীর দুর্গাপুরে স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী স্বামী আমজাদ আলীকে আটক করে পুলিশে দিয়েছে। নিহত রওশন আরা (২৫) দুর্গাপুর উপজেলার সাহাবাজপুর গ্রামের আবু বাক্করের কন্যা।
পরিবার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে নরসিংদীর আমজাদ আলীর সঙ্গে রওশন আরার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমজাদ শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকতেন। শুক্রবার ভোরে শয়ন কক্ষে বালিশ চাপা দিয়ে রওশন আরাকে তার স্বামী হত্যা করে।
বিষয়টি বুঝতে পেরে তাদের একমাত্র পুত্র রাশেদুল ইসলাম (৯) কান্নাকাটি করলে প্রতিবেশীরা এসে আমজাদ আলীকে আটক করে থানায় খবর দেয়। পরে দুর্গাপুর থানা পুলিশ আমজাদকে আটক করে থানায় নিয়ে যায় এবং মৃতদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের মা সেলিনা বেগমের অভিযোগ, ‘৩ বছর আগে ঢাকার গার্মেন্টসের এক মেয়ের সঙ্গে আমজাদের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। সে প্রায়ই মোবাইলে ওই মেয়ের সঙ্গে কথা বলত এবং মাঝে মধ্যে তার সঙ্গে দেখা করতে ঢাকায় যেত। বিষয়টি বুঝতে পেরে রওশন প্রতিবাদ করে। এনিয়ে আমার মেয়েকে নির্যাত করা হত।
দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, ‘ওই গৃহবধুর স্বামী আমজাদ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।’