‘অবৈধ সংযোগ বন্ধ করলেই নতুন গ্যাস সংযোগ’

‘অবৈধ সংযোগ বন্ধ করা হলেই নতুন গ্যাস সংযোগ দেয়া হবে। কেউ অবৈধ গ্যাস ব্যবহার করবে। কেউ পয়সা দিয়ে গ্যাস ব্যবহার করবে এটা হবে না।’
 
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের মাঠে জনসভায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি এ কথা বলেন। এর আগে মন্ত্রী পৌনে নয় কোটি টাকা ব্যয়ে ২.৫ একক জমির উপর পল্লিবিদ্যুৎ (আরএমই) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 
মন্ত্রী বলেন, ‘তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ থেকে বর্তমান সরকার ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে আরো ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।’
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহ্জালালের সভাপতিত্বে এবং গোপালদী পৌরসভার সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। এতে বিশেষ অতিথি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ মিয়া মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে  গোপালদী পৌরসভার মেয়র মো. আব্দুল হালিম সিকদার, আওয়ামী লীগ নেতা সুন্দর আলী, সিরাজুল ইসলাম ভূঁইয়া ও ভাইস  চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।