মহেশপুরে ১৪৪ ধারা জারি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার রাহাতুল্লা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
 
জানা গেছে, ওই মাঠে একই সময় বিএনপির দুই পক্ষ দ্বি-বার্ষিক সম্মেলনের আহ্বান করলে স্থানীয় প্রশাসন যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে শনিবার সকাল আটটা থেকে রাত ১০ পর্যন্ত সব ধরনের সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে।
 
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।