মেহেরপুেরর গাংনীর বামন্দী ইউনিয়নের দেবীপুরের ঝোড়াঘাট মাঠে আজিজুল হক (৪৮) নামের একজন মাছ চাষিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে একটি পুকুরের পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজিজুল হক ঝোড়াঘাট মাঠের মধ্যে একটি পুকুর বরাদ্ধ নিয়ে মাছ চাষ করে আসছিল। চাঁদা না দেয়ায় হত্যা করা হতে পারে বলে ধারণা করেছে গাংনী থানা পুলিশ।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।