ধর্ষণের পর এক যুবতীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে এ ঘটনা ঘটেছে।
মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. শহীদুল আলম জানান, উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের বাগজান এলাকায় ধানক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় ২০-২২ বছরের অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন অভিযোগ করেছে, ওই যুবতীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে রেখেছে।লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অপর দিকে শনিবার সকাল নয়টার দিকে গোড়াই হাটুভাঙ্গা বংশাই ব্রিজ সংলগ্ন এলাকায় নিউ কে বি এম ব্রিক ফিল্ডে কাজ করার সময় মাটির নিচে চাপা পরে এক মাটি কাটা শ্রমিকের হয়েছে। তার নাম মো. খোকন সরকার (৩৪)। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ইন্দাপাড়া গ্রামের মহজর আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।