তালায় পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

সাতক্ষীরার তালা কপোতাক্ষ নদে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে কুন্তুল রায় (১১) নামের এক স্কুল ছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে উপজেলার কানাইদিয়া গ্রামের মিহির রায়ের ছেলে এবং রথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। শুক্রবার রাতে খলিলনগর ইউনিয়নের ঘোষনগর খেয়াঘাট এলাকায় প্রতিমা বিসর্জনের সময় সে নিখোঁজ হয়। পরে রাত ১২ টা ৪৫ মিনিটে কপোতাক্ষ নদ থেকে ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। 
 
তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।