ঝিনাইদহে কৃষককে শ্বাসরোধ করে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামের একটি কাঁঠাল বাগানে আব্দুল আজিজ মণ্ডল ( ৪৫ ) নামের এক কৃষককে মুখের ভেতর মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ হত্যাকাণ্ড ঘটেছে। তার বাবার নাম আইজদ্দিন মণ্ডল।       
 
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, এ কৃষক ১৪-১৫ হাজার টাকা গুছিয়ে শুক্রবার সকাল ১০টার দিকে গোয়ালপাড়া হাটে বাছুর কেনার জন্য বাড়ি থেকে বের হন। 
রাতে আর বাড়ি ফেরেননি তিনি। শনিবার সকাল ৯টার দিকে গ্রামের একটি কাঁঠাল বাগানের ভেতর লাশ দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠায়।