কুমিল্লায় কটন মিলে অগ্নিকাণ্ড

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারের উত্তর পাশে একতা কটন মিলে অগ্নিকাণ্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজাউল করিম জানান, শুক্রবার রাত ১২টা ৫৩ মিনিটে উপজেলার সুয়াগঞ্জ বাজারের উত্তর পাশে জনৈক খলিলুর রহমানের মালিকানাধীন ওই মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় মিলে রাখা তুলায় আগুন ধরে যায়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়।
 
জেলা সদর দক্ষিণ, জেলা সদর ও চৌদ্দগ্রামের ফায়ার সার্ভিসের কর্মীরা দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নেভাতে সক্ষম হয়।