টাঙ্গাইলে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার সকাল সোয়া ৭টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের গাঙ্গাইরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মধুপুরের দেউলাবাড়ী গ্রামের আবদুল খালেক (৩২), বেকারকোনা গ্রামের জনি (২০) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খিলগাতি গ্রামের আবদুল মালেক (৬০)। আহতদের মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।