তালায় বিষপানে সাংবাদিকের আত্মহত্যা

সাতক্ষীরার তালা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এমএম ফজলুল হক মনি (৫৮) বিষপানে আত্মহত্যা করেছেন।রবিবার ভোরে নিজ ঘরে তিনি বিষপান করেন। তিনি তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের মৃত বাহারুল মোড়লের ছেলে।  
 
জানা যায়, এ সময় তার স্ত্রী-সন্তানরা বাড়িতে ছিলেন না। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মাতা, স্ত্রী, দুই ছেলে, চার বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
 
তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি কী কারণে বিষপানে আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি।