পাবনার সাঁথিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও আন্তজেলা ডাকাত দলের সরদার আনিসকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে তাকে আটক করা হয়। তিনি উপজেলার করিয়াল গ্রামের খৈমুদ্দিনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ এস পি সার্কেল জাকির হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের করিয়ালে অভিযান চালিয়ে তালিকা ভুক্ত সন্ত্রাসী ও আন্তজেলা ডাকাত দলের সরদার আনিসুর রহমান আনিস(৩২) কে ৮ বোতল ফেনসিডিলসহ আটক করেন। তার বিরুদ্ধে সাঁথিয়া ও উল্লাপাড়া থানায় অর্ধডজন ডাকাতি মামলা রয়েছে। তিনি দীর্ঘ দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, আনিস তালিকাভুক্ত পলাতক আসামি ও ডাকাত দলের সরদার। তিনি নিয়মিত নগরবাড়ি-বগুড়া মহাসড়কে ডাকাতি করত।