গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের ১ নাম্বর ওয়ার্ডের সদস্য জোড়পুকুরিয়া গ্রামের সাহাবুদ্দীন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একটি দল তাকে স্থানীয় জোড়পুকুর বাজার থেকে গ্রেফতার করে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, জোড়পুকুর গ্রামের সাহাবুদ্দীনকে আদম ব্যবসায় প্রতারণা মামলায় যার নং জিআর ৩৯০/০৯ আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তিনি জোড়পুকুরিয়া গ্রামের চাঞ্চল্যকর লাভলু হত্যা মামলার ২ নাম্বার আসামি।
তাকে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।