দুর্গাপুজায় ৫ দিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।
ভারতের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কার্তিক চন্দ্র জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাঁচদিন ছুটি থাকায় এ সময় পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। আজ সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো অফিসার কামরুজ্জামান জানান, ৫ দিন বন্ধ থাকার পর সকাল থেকে আমদানি ও রফতানি শুরু হয়েছে। তবে ভারতে রফতানির অপেক্ষায় বেনাপোল বন্দর এলাকায় কয়েকশত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে।