তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ভর করে ভারতকে ৪৩৮ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতে জিততে হলে বিশ্বরেকর্ড করতে হবে স্বাগতিকদের।
ভারতের বিপক্ষে সর্বশেষ নয় ইনিংসে কুইন্টন ডি ককের পঞ্চম সেঞ্চুরি ও ফাফ ডু প্লেসির ভারতে খেলা সর্বশেষ পাঁচ ইনিংসে চতুর্থ পঞ্চাশোর্ধ্ব ইনিংসটি সেঞ্চুরিতে রূপান্তরিত করার পরে দক্ষিণ আফ্রিকার বড় স্কোর করতে যাচ্ছে সেটাই ছিল অনুমিত। ভারতের দুর্দশা বাড়াতে এবিডি ভিলিয়ার্স দানবীয় ব্যাটিং শুরু করেন। ৬১ বলে ১১ টি ছক্কা ও ৩ টি চারে ১১৯ রান করেন তিনি। দলীয় ৩৯৮ রানে ডি ভিলিয়ার্স যখন আউট হন তখনো ২০ বল বাকি। শেষ ২০ বল থেকে ৪০ রান যোগ করে মাত্র চার উইকেট হারিয়ে ভারতকে ৪৩৮ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩৯ রান করার সময়ে তিন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন। ওয়ানডে ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর। ২০০৬ সালে নেদারল্যান্ডের বিপক্ষে ৪৪৩ রান করে সবার উপরে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা, এর আগেও একবার ৪৩৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৪ রান তাড়া করে জেতার সময় নয় উইকেট হারিয়ে সমান সংখ্যক রান করেছিল প্রোটিয়ারা। এছাড়া ভারতের বিপক্ষে ভারতের মাটিতে বা বিদেশে এটি সর্বোচ্চ স্কোর।
ভারতের বোলিংকে আজে তছনছ করে দিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। ভুবনেশ্বর কুমার পুরো ১০ ওভার করে দিয়েছেন ১০৭ রান, অমিত মিশ্র ৭৮ ও হরভজন সিং ৭০ রান দিয়েছেন। মোহিত শর্মা মাত্র ৭ ওভারে দিয়েছেন ৮৪ রান। আগের চার ম্যাচে দুই দলই দুটি করে ম্যাচ জিতে সমতায় রয়েছে। আজকের ম্যাচেই নির্ধারিত হবে পাঁচ ম্যাচের সিরিজের জয়-পরাজয়। ক্রিকইনফো|