‘শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার’

‘শেখ হাসিনার সরকার জনগণের উন্নয়নের সরকার। ক্ষমতায় আসার পর এ সরকার বাংলার মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়েছে।’
 
রবিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার সাতটি গ্রামে নতুন বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এ কথা বলেন। এতে সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন সভাপতিত্ব করেন।
 
নতুন এ বিদ্যুতায়নের ফলে উপজেলার বিলদহর, মহিষমারী, বিলদহর ভাটোপাড়া, আনন্দনগর, গোটিয়া মহিষমারী, দড়ি মহিষমারী, বাহাদুরপুর ও সোনাপুর গ্রামের ১৮৭টি পরিবার বিদ্যুৎসুবিধার আওতায় এসেছে।
 
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু, শাখাওয়াত আলম বকুলসহ উপজেলা ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
এর আগে তিনি উপজেলার লালোর ইউনিয়নের নলবাতা মণ্ডল পাড়ায় ১৯টি পরিবারের মাঝে নতুন বিদ্যুতায়নের উদ্বোধন করেন।