গাজীপুরে বিএনপি নেতার ভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার


গাজীপুরে নূরে আলম ফরহাদ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর ভোড়া এলাকার একটি আম গাছ থেকে লাশটি উদ্ধার কার হয়।

নিহত ফরহাদ ঐ এলাকার মইজ উদ্দিনের ছেলে এবং বিএনপি নেতা কাজী আজিম উদ্দিন কলেজের প্রাক্তন জিএস মনির হোসেনের ছোট ভাই।

পুলিশ জানায়, সোমবার সকালে বাড়ির পাশে একটি আম গাছে ফরহাদের ঝুলন্ত লাশ দেখে স্বজনরা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জয়দেবপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।