সিলেটে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

সিলেট-বিছনাকান্দি সড়কে দ্রুতগামী ট্রাক চাপায় ফাতেমা বেগম(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাটের বঙ্গরবীর এলাকায় এ ঘটনাটি ঘটে। ফাতেমা গোয়াইনঘাটের কুড়িখলা এলাকার আতাউর রহমানের মেয়ে ও বঙ্গবীর মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।
 
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট- বিছনাকান্দি সড়কের হাদারপাড় বঙ্গবীর টাওয়ারের সামনে একটি একটি ট্রাক (ঢাকা ঢ ১১-৫০৭৮) ফাতেমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গায়াইনঘাট থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী  হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর জনতা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। চালক পলাতক রয়েছে।