সীতাকুণ্ডে অজ্ঞাত যুবকের লাশ ঊদ্ধার

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
 
জানা যায়, সীতাকুণ্ড পৌরসভার পহ্নিছিলা মাজারের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর গাড়ি থেকে পড়ে গেলে পেছন দিক থেকে আসা গাড়িটি যুবককে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান। পরে সীতাকুণ্ড মডেল থানার এস আই সেলিম মিয়া খবর পেয়ে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠান।