সীতাকুণ্ডে গভীর রাতে আগুন লেগে ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ১নং বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারগাহাট বাজারের এনামুল হকের মুদি দোকানে আগুন লেগে নগদ দেড় লাখ টাকাসহ ১৫ লক্ষ টাকার মালামাল, ইমরান ষ্টোর, মফিজ ষ্টোর ও ফরহাদের মোবাইল সার্ভিসিং সেন্টার পুড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত এসে আই সেলিম মিয়া ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তার ধারণা, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।