চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার ফকিরপাড়ায় পানিতে ডুবে হাসান ও হোসেন নামের দেড় বছরের দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। 
 
এলাকাবাসী জানায়, জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের পান্নু মিয়ার ছেলে হাসান ও হোসেন নামের দুই যমজ ভাই বাড়ির পাশে খেলা  করছিল। অসাবধানতায় তারা গর্তের পানির মধ্যে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে গ্রামের লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে।