ময়মনসিংহ সদরের কাতলাসেন বাজারে অস্ত্রাঘাতে হারুনর রশীদ নামের এক চিকিৎসকে হত্যার ঘটনায় বাবা-ছেলেসহ সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সোমাবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জহিরুল কবীর এই রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১১ নভেম্বর বিকালে ডা. হারুনর রশীদকে কাতলাসেন বাজারে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আব্দুল কদ্দুছ গং কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ বিষয়ে নিহতের ভাই মামুনর রশীদ বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি আব্দুল কদ্দুছ ও তার ছেলে আব্দুল জব্বার, তিন সহোদর আবু তাহের, আবুল কালাম, আবু সাঈদ, রফিকুল ইসলাম ও লাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।