আরো এক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক হচ্ছেন শাহরুখ খান

 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোলকাতা নাইট রাউডার্স (কেকেআর) এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টিএন্ডটি রেড স্টিলের পর মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে (এমসিএল) আরো একটি ফ্র্যাঞ্চাইজির মালিক হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
 
বিশ্ব খ্যাত এ অভিনেতা এমসিএল আয়োজকদের সঙ্গে কথা বলছেন এবং সকল প্রক্রিয়া সম্পাদনের পথে রয়েছে। আরেক অভিনেতা সঞ্জয় দত্ত এবং সালমান খানের ভাই সোহেল খানও এমসিএল ফ্র্যাঞ্চাইজির মালিক হচ্ছেন।
 
লিগের চিফ এক্সিকিউটিভ ডাইরেক্টর স্যাম খান মিরর পত্রিকাকে বলেন, 'আগামী ২৬ জানুয়ারি শুরু হওয়ার পর দুবাই, আবুধাবি এবং শারজাহতে সিরিজের ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি দলের মারিক হয়েছেন ভারতীয় অধিনায়ক মহোন্দ্র সিং ধোনির ব্যবসায়িক অংশীদার অরুণ পান্ডে।'
 
তিনি আরো বলেন, 'গত তিন বছর যাবত আমরা এ প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং প্রস্তাব নিয়ে সঞ্জয় দত্ত গত মাসে দেখা করেছেন। লিগের অংশ হতে পেরে তিনি দারুণ উচ্ছ্বাসিত। তার দলের যৌথ মালিক হবেন তার স্ত্রী মান্যতা। শাহরুখ খান এবং সোহেল খান উভয় একটি করে দল কেনার বিষয়গুলো চূড়ান্ত করছেন।'
 
লিগে মোট ছয়টি দল অংশ নেবে। দলগুলোর অধিনায়কত্ব করবেন ক্রিকেট আইকন ওয়াসিম আকরাম, ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা এবং বিরেন্দার শেবাগ।
 
শচিন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের পরিকল্পনায় এ লিগে পাকিস্তানের শোয়েব আখতার এবং অস্ট্রেলিয়ার ব্রেট লিসহ অবসর নেয়া ২৬০ ক্রিকেটার অংশ নেবেন।
 
আইপএলে দুই বারের চ্যাম্পিয়ন কেকেআর এবং টিএন্ডটি নিয়ে একবার সিপিএল শিরোপা জয় করা দলের একজন মালিক হিসেবে কিং খানের দৃষ্টিতে তিনি সব সময়ই সঠিক ঘোড়াটিকে নিয়ে বাজি ধরেন। বাসস।