ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে ফেসবুকে হত্যার হুমকি দেয়া যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। তার নাম সোহেল মিয়া (২৫)।
ময়মনসিংহ ডিবি পুলিশ সোমবার মধ্যরাতে সোহেলকে আটক করে। পরে রাতেই ঢাকার সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে।