পাথরঘাটায় ট্রাক-টমটম সংঘর্ষে নিহত ১

বরগুনার পাথরঘাটা উপজেলার মাছেরখাল এলাকায় ট্রাক-টমটম সংঘর্ষে মো. নুরুল ইসলাম (৪০) নামে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। 
 
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নুরুল ইসলামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে পাথরঘাটায় সুপারি ব্যবসা করে আসছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টমটম ও বালু বোঝাই ছোট ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই টমটম যাত্রী মারা যান।