চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে ইপিজেডের এসওএস আউটফিট ফ্যাক্টরি লিমিটেডের নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন - রেজাউল আলম (৩৪), মো. আরিফ (৩৪) ও মো. শাহ আলম (৩৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ইপিজেড থানার এএসআই গাজী মো. শওকত আকবর সাংবাদিকদের বলেন, ‘সকালে কাজ করার জন্য মুখ খুলে একজন শ্রমিক ট্যাংকে নামেন। তিনি ফিরে না আসায় বাকি দুইজন ভেতরে যান। ট্যাংকে জমা হওয়া বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।’
এসওএস আউটফিট ফ্যাক্টরি লিমিটেড বাংলাদেশ, হংকং ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ মালিকানাধীন কোম্পানি বলে শিল্পপুলিশের কর্মকর্তা সোহেল রানা জানান।