সর্বকালের সেরা দুই ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। আগামী মাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা বৈঠকে বসবেন। তার আগেই এই দাবি তুললেন এই দুই কিংবদন্তি।
শেন ওয়ার্ন বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি মনে-প্রাণে এটিকে (ক্রিকেট) অলিম্পিকের খেলার একটি অংশ হিসেবে দেখতে চাই। কে জানে, আগামীতে এটি হতেও পারে। শেন ওয়ার্নের সঙ্গে তাল মেলান শচীন টেন্ডুলকারও, আমি মনে করি এটি অসাধারণ আইডিয়া। আমার বিবেচনায় টি-২০ অলিম্পিকের জন্য সেরা ফরম্যাট।
শচীন টি-টোয়েন্টি ক্রিকেটকে অলিম্পিকের জন্য আদর্শ খেলা বলে উল্লেখ করেন। তিনি বলেন,‘যারা ক্রিকেট বোঝেন না অথবা ক্রিকেট সম্পর্কে বুঝতে চান তাদের জন্য এটি (অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেটের সংযোজন) সবচেয়ে গ্রহণযোগ্য ফরম্যাট। তিন ঘণ্টার মধ্যে খেলাটি শেষ হয়ে যাবে। অন্যান্য খেলার মতো আপনি স্টেডিয়ামে যাবেন এবং তিন ঘণ্টা পর আপনি আপনার কাজে ফিরে আসবেন। এর আগে ১৯০০ সালে একবার ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। দুইদিনের ফরম্যাটে হওয়া সেই ম্যাচে ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে ছিল গ্রেট ব্রিটেন। বিবিসি।