নির্মাণাধীন বাড়ির গেট ভেঙ্গে দুই শিশু নিহত

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সানবান্ধা গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির গেট ভেঙ্গে পড়ে দুই শিশু নিহত হয়েছে। নিহতরা হল, মিলন হোসেনের মেয়ে চাঁদনী (৭), আকাল হোসেনের মেয়ে নিশি (৭)। দুই শিশু সানবান্ধা সরকারি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই বান্ধবী আবদুল আজিজের নির্মাণাধীন বাড়ির গেটের নিচে খেলা করছিল। এ সময় গেটের কনক্রিটের স্ল্যাপ ভেঙ্গে তাদের উপর পড়লে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
 
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।