‘গোলাপি বল টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করবে’

 গোলাপি বল টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। আগামী মাসে এ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে দিবা-রাত্রিতে। 
 
দিবা রাত্রির ওই ম্যাচে বলের রং  ‘গোলাপি’। দিবা-রাত্রির ম্যাচ আয়োজন ও গোলাপি বলের কারনে টেস্ট ক্রিকেট পুনরায় জেগে উঠবে হবে বলে মনে করেন স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার ১৯৯৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক  আমার মনে হয় ক্রিকেটের জন্য এটি অনেক বড় উদ্যোগ। ফলে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে দর্শকদের। টেস্ট ক্রিকেটে নতুনত্ব আনতেই দিবা-রাত্রি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে দিবা-রাত্রির ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ম্যাচটি দিবা-রাত্রির হওয়ায় বলের রংও পরিবর্তন করেছে আইসিসি। 
 
IMG0
 
আসন্ন দিবা-রাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হবে গোলাপি বল দিয়ে। এই গোলাপি বল নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। নিজ নিজ দেশে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচও খেলেছে তারা। তবে অনেকেই এসব নিয়ে সমালোচনা করেছেন, আবার অনেকে ইতিবাচক কথা বলেছেন। এ ব্যাপারে স্টিভ ওয়াহ বলেন, এটি পুরোপুরি নিখুঁত বল নয়। এর রং নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। তবে এটি ব্যাটসম্যানদের বেশ সমস্যা করবে। বিশেষভাবে সন্ধ্যার দিকে, চা-বিরতির পর। কারণ ঐ সময় স্বাভাবিক আলো থাকবে না। যেই সমস্যাগুলো ওয়ানডেতে আমরা মাঝে মাঝে দেখে থাকি। দিবা-রাত্রির টেস্টে আরও বেশি সমস্যায় পড়বে ব্যাটসম্যানরা। বাসস।