বাগেরহাটের মংলা উপজেলার পশুর নদীতে ৫১০ টন কয়লা নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
মংলা থানার জয়মনির ঘোল নৌ-টহল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কার্গো জাহাজ এমভি জি আর রাজের মাস্টার মো. ভুলু গাজী জানান, মংলা বন্দরসংলগ্ন সুন্দরবনের হারবাড়িয়া থেকে কার্গো জাহাজটি ৫১০ টন কয়লা নিয়ে খুলনা যাচ্ছিল। পথে সাইলো (খাদ্য গুদাম) সংলগ্ন পশুর নদীতে জাহাজটির তলা ফেটে ডুবে যায়। তবে জাহাজে থাকা ১০ জন নাবিক নিরাপদে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত বছরের ৯ ডিসেম্বর জয়মনির ঘোল সাইলো (খাদ্য গুদাম) থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সুন্দরবনের শ্যালা নদীতে একটি তেলবাহী ট্যাঙ্কার ডুবে যায়। এতে সুন্দরবনের জীববৈচিত্র্যের বেশ ক্ষতি হয়।