রাজধানীর মিরপুর থেকে জামায়াত-শিবিরের আটজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইদ্রিস খান (২৪), আরিফুর রহমান (২৩), সাজ্জাদুল আলম (২৫), আবুল কাশেম (৫৫), আনোয়ার হোসেন (৩২), নবীর উদ্দিন (৩৭), আবু সাঈদ (৪৫) ও মাহবুব হোসেন (২৮)।
মিরপুর থানার ওসি ভূইয়া মাহাবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।