রাজশাহীতে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর উত্তর গুড়িপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। তবে আটকদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে শহরের উত্তর গুড়িপাড়ায় চেকপোস্ট বসানো হয়। এ সময় তিনজন আরোহীর একটি মোটরসাইকেল থামায় পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।