পাবনার ঈশ্বরদী উপজেলার গির্জার যাজক লুক সরকার হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সদর থানার টেবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাকিবুল জেএমবির আঞ্চলিক কমান্ডার বলে জানা গেছে।
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানিয়েছেন, সকালে টেবুনিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে রাকিবুলকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ৫ অক্টোবর সকালে তিন যুবক ঈশ্বরদীতে লুক সরকারের বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এসময় তার চিত্কারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।