মদনে জামায়াত নেতা গ্রেফতার

নেত্রকোনার মদন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক খন্দকার সাইদুর রহমানকে মঙ্গলবার রাতে বাড়িভাদেরা রোডের নিজ বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি পার্শ্ববর্তী আটপাড়া থানার নাশকতা মামলার আসামি বলে জানা গেছে।
 
মদন থানার ওসি মো. মাজেদুর রহমান জানান, সাইদুর রহমানকে আটপাড়া থানার নাশকতার মামলায় গ্রেফতার করে আটপাড়া পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।