মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রাম থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাবের একটি দল পুরাতন মটমুড়া গ্রামের খবিরের ইট ভাটার পাশ থেকে একটি ওয়ান শুর্টার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। 
 
র‌্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক জানান, পুরাতন মটমুড়া গ্রামের একটি ইটের ভাটায় অস্ত্র ও গুলি রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জিডি করে গাংনী থানায় জমা দেয়া হয়েছে। কে বা কারা অস্ত্র ও গুলি ইট ভাটায় নিয়ে এনেছে তা তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানায়।