জয়পুরহাটের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে এক শিক্ষক ও নকল করার দায়ে তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মো. শহিদুল হক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় এই আদেশ দেন।
মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল মতিন বলেন, আজ ১ম বর্ষ অনার্স এর ‘আন্নাহু ছরফ’ বিষয়ে পরীক্ষা চলছিল। পরীক্ষায় নকল চলছে এমন খবর পেয়ে জেলা নেজারত ডেপুটি কালেক্টরেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মো. শহিদুল হক পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় পরীক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করার সময় ঐ মাদ্রসার আরবি বিষয়ের প্রভাষক আব্দুর রহমান কে হাতে-নাতে ধরে ফেলেন। এ ছাড়াও পরীক্ষায় নকল করার অভিযোগে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেন।