বিজয়নগরে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে আটক করা হয়।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বিজয়নগর থানা পুলিশ কাশিনগর গ্রামের মাদক ব্যবসায়ী হুমায়ূনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। তিনি মৃত আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে। 
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত মোস্তফা কামাল পাশা জানান, আটক হুমায়ূনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।