আদালত থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুই জনকে আটক করেছে গাংনীর কুমারীডাঙ্গা ফাঁড়ি পুলিশ। এরা হলেন, উপজেলার বাওট গ্রামের মৃত ফাকের আলীর ছেলে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি দুলাল হোসেন (৫২) ও ছাতিয়ান গ্রামের আছাল উদ্দীনের ছেলে আদালতের পরোয়ানাভূক্ত মাজহারুল ইসলাম রতন (৩৫)।
মঙ্গলবার রাত ১১ টার সময় কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সুফল কুমার সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এএসআই সুফল কুমার জানান, আটক দুলাল হোসেন জিআর ২৯/০৭ নং মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক জীবন যাপন করে আসছিলো। গোপন সংবাদে তার বাড়িতে অভিযান চালিয়ে দুলাল হোসেনকে আটক করা হয়েছে।
আজ বুধবার বিকালের দিকে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।