জিয়ানগরে শিশুর লাশ উদ্ধার

জিয়ানগরে বৃহস্পতিবার সকালে বায়েজিদ নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃতদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। নিহত বায়েজিদ উপজেলার বলেশ্বর নদের পাড়ে চারাখালী গ্রামের দিন মজুর সোহাগের ছেলে। 
 
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিখোঁজ হয় বায়েজিদ। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও বায়েজিদের কোনো সন্ধান করতে পারেনি তার পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা বায়েজিদের মৃতদেহ একই গ্রামের মুহুরী বাড়ির সামনের বলেশ্বর খালে ভাসতে দেখে উদ্ধার করে। বায়েজিদের পরিবার চারাখালীর গুচ্ছগ্রামে বাস করে।