‘বিভাজিত ট্রেড ইউনিয়নগুলোকে এক প্লাটফর্মে আসতে হবে’

 
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘দাবি আদায় করতে হলে শ্রমিকদের সমগ্র বিভাজিত ট্রেড ইউনিয়নগুলোকে এক প্লাটফর্মে আসতে হবে। এর কোনো বিকল্প নেই।’
 
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে কর্মজীবী নারী আয়োজিত ‘ট্রেড ইউনিয়ন/শ্রমিক সংগঠনকে কার্যকর করতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করুন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের বিভাজনের কারণে মালিকরা সুযোগ গ্রহণ করেন। ট্রেড ইউনিয়ন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়। ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের প্লাটফর্ম।’
 
শাজাহান খান বলেন, ‘আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার ছিল কিন্তু ইউনিয়ন করার সুযোগ ছিল না। ২০০৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সুযোগ করে দিয়েছেন।’
 
তিনি বলেন, ‘খুব শিগগিরই শ্রম আইন যুগোপযোগী করা হবে।’

খবর বাসসের।