নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আর্থিক সহায়তা করবে জার্মান

নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশকে ভবিষ্যতেও আর্থিক সহায়তা করবে জার্মান।
 
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলায় দেশীয় প্রযুক্তিতে নির্মিত ১৪১ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনকালে জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিন্জ এ কথা জানান। নতুন এ বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪৫০টি পরিবারকে বিদ্যুৎ সেবা দেয়া হবে।
 
থমাস প্রিন্জ বলেন, ‘জার্মানে এ রকম বিদ্যুৎ কেন্দ্র পর্যাপ্ত রয়েছে। নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভবিষ্যতেও বাংলাদেশকে আর্থিক সহায়তা করবে জার্মান।’
উদ্বোধনের পর মিনিগ্রেড সোলার প্লান্টের বর্তমান বিস্তারিত কার্যক্রম ও ভবিষ্যত কর্ম-পরিকল্পনার রুপ রেখা তুলে ধরা হয়। পরে সবাইকে নিয়ে প্রকল্প এলাকাটি ঘুরে দেখেন তিনি।

 

পরে এক মতবিনিময় সভায় কান্ট্রি ডিরেক্টর ডেভিট কুনজ, ইডকলের সিএএফ ও এবং হেড অব অপারেশন এসএম মনিরুল ইসলাম, সৌর বাংলা লিমিটেডের পরিচালক সাব্বির চৌধূরী, উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধূরী ও বীর মুক্তিযোদ্ধা মো. দারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।